শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী মঙ্গলবার : কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯১ বার

আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘাষণা করা হবে।

তিনি বলেন, ‘মঙ্গলবার আওয়ামী লীগের প্রেসিডিয়ামের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে একটা খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে। আমি আশা করছি সেদিনই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’

ওবায়দুল কাদের রোববার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন।

তিনি বলেন, ‘দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নবগঠিত কমিটির কয়েকটি পদ যেমন সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক, ধর্ম সম্পাদক, শিল্প-বাণিজ্য, কোষাধ্যক্ষ এবং তথ্য ও গবেষণা সম্পাদকের পদ খালি আছে। ওয়ার্কিং কমিটির সদস্যদের নাম ঘোষণাও বাকি। তাই আশা করছি নবীন-প্রবীণের সমন্বয়ে পূর্ণাঙ্গ একটি কমিটি ঘোষণা করা হবে।’

গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল শেষে শেখ হাসিনাকে টানা নবমবার সভাপতি এবং ওবায়দুল কাদেরকে দ্বিতীয়বার সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের মধ্যে ৪২ জনের নাম জানিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রিসভা পুনঃবিন্যাস করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com