বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ফের জরুরি বৈঠকে বসছে বিএনপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৩ বার

একদিনের ব্যবধানে ফের জরুরি বৈঠকে বসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আজ সোমবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত শনিবারও জরুরি বৈঠকে বসেছিল দলের স্থায়ী কমিটির সদস্যরা।

ধারণা করা হচ্ছে, রোববার (২২ ডিসেম্বর) ভিপি নুরের ওপর হামলার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। একই সঙ্গে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হবে।

এদিকে, সোমবার সকাল সাড়ে ১০টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। সেখান থেকে কর্মসূচি দেওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com