বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

চট্টগ্রাম টেস্টে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৬৬ বার

চট্টগ্রাম টেস্টে জয়ের পথে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করেছিল পাকিস্তান। তবুও ভিন্ন কিছুর স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। শেষ দিনের শুরুর সেশনে বোলারদের উপর যেপরিমাণ আস্থার কথা জানিয়েছিলেন তিনি, তার প্রতিফলন দেখা যায়নি। উইকেট তুলেছে ঠিক তবে তা ছিল যৎসামান্য। সফরকারীদের কাছে হেরে দুই ম্যাচের সিরিজ শুরু করলো স্বাগতিকরা।

আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টের পঞ্চম দিনে আট উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাবর আজমরা। ব্যাট হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৯১ রানের ইনিংস খেলেন আবিদ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

চতুর্থ দিনে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রানের জুটি গড়ে দিন শেষ করেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। পঞ্চম দিন ব্যক্তিগত ৫৩ রানের সঙ্গে আরও ২০ রান যোগ করে সাজঘরে ফেরেন শফিক। লেগ বিফোরের সাহায্যে এই যুগলের ১৫১ রানের জুটি ভাঙেন মিরাজ। ১২৯ বলে আট চারে ৭৩ রানের দারুণ ইনিংস খেলেন অভিষিক্ত এই ওপেনার।

পাকিস্তানকে ব্যাট হাতে চট্টগ্রাম টেস্টে জয়ের দিকে নিয়ে যাওয়ার নায়ক আবিদ আলী। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া এই ব্যাটারকে দ্বিতীয় ইনিংসে নার্ভাস নাইন্টিতে ফেরান তাইজুল ইসলাম। ১৪৮ বলে ১২ চারে ৯১ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। আপিল করেও শেষ রক্ষা হয়নি এই ওপেনারের।

ততক্ষণে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে। জয়ের থেকে মাত্র ৩১ রান দূরে সফরকারীরা। তৃতীয় উইকেটের জুটিতে আজহার আলীকে সঙ্গ দেন বাবর আজম। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে প্রথম টেস্টের জয় নিশ্চিত করে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com