শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ফারাবীর অবস্থার আ‌রো উন্নতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪০৯ বার

মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলার শিকার হ‌য়ে লাইফ সাপোর্টে থাকা তুহিন হোসেন ফারাবির অবস্থার আ‌রো উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তারা জানায়, আজ তা‌কে আই‌সিইউ থে‌কে বে‌ডে দেয়া হ‌বে। দীর্ঘ সময় অজ্ঞান থাকার পর কাল সকালে তার জ্ঞান ফিরে। এর পর থে‌কে একটু একটু কথা বলতে পারছে ফারাবী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার আলাউদ্দিন বলেন, ফারা‌বির শঙ্কা কে‌টে হে‌ছে। কাল সকাল থে‌কে‌ তার অবস্থার উন্নতি হওয়ায় আমরা তার অক্সিজেন খুলে নি‌য়ে‌ছি। স্বাভা‌বিকভা‌বেই সে কথা বলতে পারছে। আজ তা‌কে বে‌ডে দেয়া হ‌বে।

ফারা‌বির চাচা সাখাওয়াত হোসেন বলেন, কাল সকালে ফারা‌বির জ্ঞান ফিরেছে। কথা বলতে পারছে। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছে। চি‌কিৎসকরা আজ তা‌কে বে‌ডে দি‌বেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন।

একই হামলায় ঘটনায়, নাজমুল হাসান, র‌বিউল, আ‌মিনুলের অবস্থাও গুরুতর। আহত হ‌য়ে হাসান আল মামুন, আতাউল্লাহ বে‌হে‌স্তি, র‌বিউল,
মে‌হে‌দি হাসান, কামাল হো‌সেন সুমন, রা‌সেল, মঞ্জুর মোর‌শেদ মামুন, ম‌শিউর রহমান, রা‌শেদ খান, আবুু হা‌নিফ, নাঈম আহসান, আ‌দিব আ‌রিফসহ অ‌নে‌কে রাজধানীর বি‌ভিন্ন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন বলে জানা গে‌ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com