বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কামিন্সের জোড়া ‘রেকর্ড’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৩২ বার

অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডকে ১৪৭ রানে গুটিয়ে দেওয়ার নায়ক অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। নিয়েছেন পাঁচ উইকেট। এতেই রেকর্ড বইয়ে নতুন একটি পাতা যোগ করলেন এ অজি ফাস্ট বোলার।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ১৯৮২-৮৩ সালে ইংল্যান্ডের বব উইলির ৩৯ বছর পর অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অ্যাশেজে পাঁচ উইকেট নিলেন প্যাট কামিন্স। এ ছাড়া ১৯৬২ সালে রিচি বেনোর পর কোনো অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে কামিন্স শিকার করলেন পাঁচ উইকেট।

এ ছাড়া অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেওয়া খেলোয়াড়দের মধ্যে তিনি ১৪তম।  সাম্প্রতিক সময়ে এ রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছিলেন রশীদ খান।

অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন পদত্যাগ করার পর দায়িত্ব পান প্যাট কামিন্স। অধিনায়ক হিসেবে শুরুর ম্যাচেই বাজিমাত করলেন এ অজি পেসার।

পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজে প্রথম দিন ইংল্যান্ডের ইনিংস স্থায়ী হয় মাত্র ৫০ ওভার ১ বল। এর মধ্যে  ১৪৭ রানে গুটিয়ে যায় জো রুটের দল।

সর্বোচ্চ রান ৩৯ এসেছে জস বাটলারের ব্যাট থেকে। এর পর ওলিয়ে পোপ করেছেন ৩৫। হাসিব হামিদ ২৫ ও ক্রিস ওক করেছেন ২১ রান। এ ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি।

ইংল্যান্ডকে গতিতে হার মানিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিয়েছেন পাঁচ উইকেট।

পাঁচ টেস্টের এ সিরিজে ইংল্যান্ড অলআউট হওয়ার পর পর নামে বৃষ্টি। এ কারণে এখন খেলা বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com