রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র বিতরণ বৃহস্পতিবার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪১০ বার

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার মেয়র পদে দলীয় মনোনয়নপত্র বিতরণ করবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়ে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দশ হাজার টাকা দিয়ে উভয় সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে আগ্রহী ব্যাক্তিরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম পূরণ করে দলীয় কার্যালয়ে জমা দিতে হবে পরদিন শুক্রবার।

ফরম জমা দেয়ার সময় আগ্রহী মেয়র প্রার্থীদেরকে ১ লাখ টাকা বিএনপির দফতরে দিতে হবে। এরপর শনিবার সম্ভাব্য প্রার্থীদের গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। কাউন্সিলর পদে মনোনয়নপত্র কোথা থেকে বিতরণ করা হবে?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ঢাকা মহানগরীর শীর্ষ নেতাদের সাথে আলাপ করে দ্রুত জানিয়ে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com