বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

বোতলে পেঁয়াজ চাষ করছেন পঞ্চগড়ের আতাউর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৫ বার

বাজারে পেঁয়াজ সংকট। আমদানি করা বিদেশি পেঁয়াজও কিনতে হচ্ছে চড়া দামে। তাই বারো মাস পেঁয়াজ চাষ করার পরিকল্পনা থেকে বোতলে পেঁয়াজ চাষ শুরু করেছেন পঞ্চগড়ের কৃষক আতাউর রহমান খাঁন।

জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা আতাউর। শুরুতে একটি বোতলে পরীক্ষামূলক এই পেঁয়াজ চাষ করেন তিনি। স্বল্প খরচে অল্প দিনেই ভাল ফল পাওয়ায়, সিদ্ধান্ত নেন নিজ বাড়িতেই বারো মাস বোতলে পেঁয়াজ চাষের।

কৃষক আতাউর রহমান খাঁন জানান, বাজারে পেঁয়াজের কেজি ২শ’ থেকে আড়াইশ টাকায় উঠে যাওয়ায় তিনি বোতলেই বারো মাস পেঁয়াজ চাষ করার সিদ্ধান্ত নেন। শুরুতে পানি ও জৈব সার দিয়ে ভরাট করে নেন একটি বড় প্লাস্টিকের বোতল। তারপর বোতলটির গায়ে ছোট অনেকগুলো ছিদ্র করে দেন। বাজার থেকে একেবারে ছোট ছোট পেঁয়াজ কিনে তা ওই বোতলে রোপন করেন। এক সপ্তাহের মধ্যেই বোতলের ছিদ্র দিয়ে পেঁয়াজের পাতা গজাতে থাকে।

তিন মাসের মধ্যেই এই পেঁয়াজ তোলা যায়। প্রতিটি আড়াই লিটারের বোতলে রোপন করা যায় আধা কেজি পেঁয়াজ। আতাউর জানান, একটি বোতলে সর্বোচ্চ ৫০টি পেঁয়াজ রোপন করা যায়। প্রতিটি বোতলে রোপনকৃত আধা কেজি পেঁয়াজ থেকে পাঁচ কেজি পর্যন্ত পেঁয়াজের ফলন পাওয়া যাবে। একটি বোতল থেকে বছরে আধা মন পেঁয়াজ উৎপাদন করা সম্ভব।

তিনি আরও বলেন, এই পদ্ধতিতে খুব সহজেই বাড়ির ভেতরে কিংবা ছাদে পেঁয়াজ চাষ করা যায়। তেমন কোন পরিশ্রম হয় না এবং ক্ষেতের পেঁয়াজের চাইতে দ্রুত বেড়ে ওঠে। আর বারো মাসই চাষ করা যায় এই পেঁয়াজ।

তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম জানান, ‘বাড়ির বারান্দা বা উঠানে এই বোতলের সাহায্যে পেঁয়াজ চাষ করা যায়। স্বল্প খরচে স্বল্প পরিসরে অব্যবহৃত বোতলে এই পেঁয়াজ চাষ করা সম্ভব। আমরা অন্য কৃষকদেরও এই বিষয়ে উদ্ধুদ্ধ করছি। এটা একটি উদ্ভাবনমূলক কার্যক্রম।’ ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com