মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

আতশবাজির আগুনে পুড়লো বিয়ের গাড়ি, লাফিয়ে বাঁচলেন বর (ভিডিও)

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২১৫ বার

ঘোড়ার গাড়িতে চেপে বিয়ে করতে যাচ্ছিলেন এক যুবক। এ সময় আতশবাজি ফাটাতে ফাটাতে বরের গাড়ির সঙ্গে যাচ্ছিলেন বরযাত্রীরা। এখানেই ঘটে বিপত্তি। হঠাৎ একটি আতশবাজি গিয়ে পড়ে বরের গাড়িতে। সঙ্গে সঙ্গে সুসজ্জিত গাড়িতে আগুন ধরে যায়। কোনোক্রমে গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান বর। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের পাঁচমহলে। খবর আনন্দবাজার পত্রিকার।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বরের ঘোড়ার গাড়িটি সামনে ছিল। আর পেছনে পেছনে বরযাত্রীরা যাচ্ছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন আতশবাজি ফাটাচ্ছিলেন। সেই আতশবাজিরই একটি গাড়িতে গিয়ে পড়ে। মুহূর্তে গোটা গাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে। ভাগ্য জোরে বেঁচে গিয়েছেন বর। শেষমেশ স্থানীয়দের সহযোগিতায় সেই গাড়ির আগুন নেভানো হয়।

ভয়ানক সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। আতশবাজি যে কতটা ভয়ানক, তার এক জ্বলন্ত উদাহরণ গুজরাটের এই ঘটনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com