মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

করোনায় আক্রান্ত সোহেল রানা, হাসপাতালে ভর্তি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৬১ বার

চিত্রনায়ক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছোটভাই চিত্রনায়ক রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেল বলেন, ‌‘কয়েকদিন ধরে কাশিতে ভুগছিলেন সোহেল রানা। এরপর আরও অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ভর্তির পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে আপাতত মাঝে মধ্যে অক্সিজেন সাপোর্ট লাগছে।’

তিনি আরও বলেন, ‘ভাইয়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।’

করোনা মহামারির আগে থেকেই নিজ বাসায় অবস্থান করছিলেন সোহেল রানা। এর মধ্যে একটি সিনেমায় অভিনয় করার কথা থাকলেও তা করা হয়নি।

ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো হিসেবে খ্যাত সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com