বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২১৩ বার

দুই দিন ধরে জ্বর-সর্দিতে ভোগার পর করোনা পরীক্ষার পর জানা গেল দুঃসংবাদ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়েছেন। টানা দুই পরীক্ষায় ইতিবাচক হন ভারতের এই কিংবদন্তী ক্রিকেটার। করোনা আক্রান্ত সৌরভকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সৌরভের প্রথম করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসার পর নিশ্চিত হতে পরে আরেক দফায় পিসিআর পরীক্ষা করানো হয়। তাতেও ফল আসে পজিটিভ। এরপর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় বোর্ডের সূত্রের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শারীরিক তেমন কোনো অস্বস্তি নেই সৌরভের। কিন্তু বড় ধরনের ঝুঁকি এড়াতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল। কোভিডের দুই ডোজ টিকা নেওয়া আছে তার। তবে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি ও মেয়ে সানা গাঙ্গুলির করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com