বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

সরকারকে কাদের সিদ্দিকীর চ্যালেঞ্জ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪১২ বার

সরকারকে চ্যালেঞ্জ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের যে কোন নির্বাচনে অনিয়ম না করে নৌকা যদি পাস করে তাহলে আমি সমুদ্রে গিয়ে ডুব দেব। শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) কেন্দ্রীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ করেন।

কাদের সিদ্দিকী বলেন, এই দেশে কেউ চিরস্থায়ী না। এই কথাটা কেন যে আওয়ামী লীগের লোকেরা ভাবতেছে না, আমি সেটাই বুঝি না।

গত ৩০শে ডিসেম্বরের নির্বাচনে কোন ভোট হয় নাই দাবি করে এই মুক্তিযোদ্ধা বলেন, ‘দেশের মানুষ তাদের ভোট দিতে পারে নাই। সাড়ে তিন ’শ সদস্যের এই অবৈধ সংসদ। ভাত খাওয়ার সময় যেভাবে ভাগ করে দেয়া হয়, ঠিক সেভাবে জাতীয় ঐক্যফ্রন্টের আটজনকে নির্বাচিত করে নির্বাচন দেখানো হয়েছিল। তারা কিন্তু সংসদেও গেছে।’

ঐক্যফ্রন্ট এমপিদের সমালোচনা করে তিনি বলেন, ‘যদি সংসদ অবৈধ হয় তাহলে ঐক্যফ্রন্টের যে আটজন গেছে তারাও অবৈধ। হয় তারা পদত্যাগ করুক, না হয় ৩০ তারিখের আগেই তাদের বহিষ্কার করুন। তাহলে দেখবেন মানুষ আপনাদের পেছনে দাঁড়াবে। রাজনীতিতে একদিকে থাকতে হবে। সেদিক হচ্ছে মানুষের দিক। মানুষের দিক ছাড়া অন্যদিকে গিয়ে লাভ নাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com