বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

রোববার ঐক্যফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৪ বার

৩০ ডিসেম্বরের ১১তম জাতীয় সংসদ নির্বাচনে ‘অনিয়মের’ প্রতিবাদে আগামীকাল রোববার (২৯ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চত করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপিকে নিয়ে ড.কামাল হোসেনের নেতৃত্বে গড়ে উঠা জোটটি।

আগামীকালের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না নয়া দিগন্তকে বলেন, ‘৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে ডাকাতি করে এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। এর মাধ্যমে এই সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে তার প্রতিবাদে আমরা আগামীকাল বিক্ষোভ সমাবেশ করবো।’

আমাদের এ কর্মসূচিতে সরকার কোনো প্রকার বাধা দিলে আমরা তা মানবো না এবং আমাদের এ কর্মসূচি লাগাতার কর্মসূচিতে পরিণত হবে।

আগামীকালের বিক্ষোভ সমাবেশে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনে, জেএসডি সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আবু সাঈদ চৌধুরী, অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমূখ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com