শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

মোগাদিসুতে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৭৬

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪০২ বার

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা হামলায় অন্তত ৭৬ জন নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে ব্যস্ততম সময়ে নিরাপত্তাবাহিনীর চেকপয়েন্টে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় মদিনা হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ ইউসুফ বার্তা সংস্থা এপিকে বলেন, তিনি নিজে ৭৩ জনের মরদেহ পেয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে সোমালিয়ায় সক্রিয়া জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ ধরনের হামলা চালিয়ে থাকে। সোমালিয়ার এমপি মুহাম্মদ আবদিরিজাক প্রাথমিকভাবে বলেন, হামলায় ৯০ জন নিহত হয়েছে। যদিও তার তথ্য পরবর্তীতে যাচাই করা যায়নি।

এদিকে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক সাবেক মন্ত্রী বলেন, নিরপরাধ সাধারণ মানুষের ওপর বর্বর হামলা হয়েছে। বিবিসি বলছে, নিহতদের মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। তিন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামলাস্থলের কাছেই তুরস্কের প্রকৌশলীরা রাস্তা নির্মাণ করছিলেন। প্রসঙ্গত, সোমালিয়ায় দুর্ভিক্ষে তুরস্ক হলো অন্যতম দাতা দেশ।

এ ছাড়া গতকাল সকালে একটি হোটেলে আল-শাবাবের হামলায় ৫ জন নিহত হয়। ওই হোটেলটি জনপ্রতিনিধি ও কূটনীতিকদের পছন্দের শীর্ষে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com