সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে : অর্থমন্ত্রী তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায় ঘোষণায় রাবি ছাত্রদল সভাপতি,নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ জানালেন খনিজসম্পদ মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সংসদে জানালেন তথ্যমন্ত্রী,চলতি বছর বিটিভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি

মেঘনায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবেছে বালুবাহী নৌযান, নিখোঁজ ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭০ বার

নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জের কাছে মেঘনা নদীতে লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবে গেছে একটি বালুবাহী নৌযান। গতকাল বুধবার রাত ১১টার দিকে ঢাকা থেকে বরিশালগামী এমভি সুরভী-৭ লঞ্চের সঙ্গে সংঘর্ষের পর থেকে দারুল মাকাম-৩ নামের ওই বাল্কহেডের লস্কর মোতালেব মিজি (৫৫) নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন সোনারগাঁও নৌ পুলিশের এসআই লুৎফর রহমান ।

এদিকে, দুর্ঘটনায় লঞ্চের সামনের অংশও দুমড়ে মুচড়ে যায় এবং ছিদ্র দেখা দেয়। পাঁচ শতাধিক যাত্রীসহ লঞ্চটিকে প্রথমে তীরে নোঙ্গর করা হয়। পরে ঢাকা সদরঘাট থেকে কীর্তনখোলা-১০ নামের আরেকটি লঞ্চ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিয়ে গন্তব্যে রওনা হয়।

এসআই লুৎফর জানান, চাঁদপুর থেকে ডেমরাগামী বালুবাহী নৌযানে ছয়জন কর্মী ছিলেন। তাদের মধ্যে সুকানি সবুজ (৩২), গ্রিজার মো. আক্তার (১৮), বাবুর্চি আব্দুল খালেক (৬৫) ও লস্কর ইমরান (২০) দুর্ঘটনার পর তীরে উঠতে সক্ষম হন। তারা এখন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়িতে আছেন। তবে লস্কর মো. হৃদয় (১৮) একটি লঞ্চে উঠে পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জহিরুল হক জানান, নিখোঁজ লস্কর মোহাম্মদ মোতালেব ভোলার ঢুলারহাটের নুরাবাদ গ্রামের রফিজুল হক মিজির ছেলে। অন্যদিকে, সংঘর্ষের পর মোতালেব ট্রলারের ভেতরে আটকা পড়ে যাওয়ায় আর বের হতে পারেনি বলে পুলিশকে জানিয়েছেন সুকানি সবুজ।

নৌ পুলিশ বলছে, ডুবে যাওয়া দারুল মাকাম-৩ বাল্কহেডের মালিক ডেমরা এলাকার মোহাম্মদ সুমন নামের এক ব্যক্তি। পুলিশ তার বিষয়ে খোঁজ নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com