মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজডুবিতে এখনো নিখোঁজ ১২৯

মার্কিন সেনাদের লাশ কফিনে করে পাঠানোর ঘোষণা হিজবুল্লাহর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৪৪১ বার

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, মার্কিন সেনা কর্মকর্তা ও সিপাহীদের লাশ মধ্যপ্রাচ্য থেকে কফিনে করে আমেরিকায় নিতে হবে এবং তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন বুঝতে পারবে যে, তারা এই অঞ্চলের নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং তারা পরাজিত হচ্ছে।

লেবাননের রাজধানী বৈরুতে রোববার সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণে হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে এসব কথা বলেছেন হাসান নাসরুল্লাহ।

তিনি বলেন, ইরানের বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়া শুধুমাত্র ইরানের দায়িত্ব নয়; এ দায়িত্ব পুরো প্রতিরোধকামী ফ্রন্টের।

হাসান নাসরুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অপরাধের উপযুক্ত শাস্তি হবে তাদের ঘাঁটিগুলো, যুদ্ধজাহাজ এবং সেনা সদস্যদের ওপর হামলা। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা এই সন্ত্রাসী হামলার মাধ্যমে তারা পুরো মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, জেনারেল সোলায়মানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যা করে আমেরিকা শুধু ইরাক ও ইরানের জন্য নয় বরং পুরো অঞ্চলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে। পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com