শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযান, সংঘর্ষে আহত ১৫২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ১৮৫ বার

দখলকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল–আকসা মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। এ সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা। পবিত্র রমজান মাসের দ্বিতীয় সপ্তাহে আজ শুক্রবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে।

আল-আকসা মসজিদ কমিটি জানিয়েছে, শুক্রবার ভোরে ইসরায়েলি পুলিশ জোর করে মসজিদের ভেতরে ঢোকে। সেসময় ফজর নামাজে অংশ নিতে হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন। তখন ফিলিস্তিনিদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ। জবাবে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে ফিলিস্তিনিরা। কাঁদানে গ্যাসের ধোঁয়া থেকে বাঁচতে উপস্থিত অন্য মুসল্লিরা মসজিদের ভেতরে আশ্রয় নেন।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। আহতদের মধ্যে অনেকে এখনো মসজিদ প্রাঙ্গণে আটকে রয়েছেন।

তবে ইসরায়েলি পুলিশের দাবি, পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে পাথর ছুড়ছিল একদল মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com