সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ১৬৪ বার

রাজধানীর লালবাগ এলাকার একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে শহীদ নগর বউ বাজার এলাকার চার নম্বর গলির টিনশেড কারখানাটিতে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে দুপুর ১টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তারা এখন আগুন সম্পূর্ণভাবে নেভানোর চেষ্টা করছে বলেও জানান তিনি।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণও জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com