সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ১৬২ বার

পটুয়াখালীতে ইউসুফ মৃধা (৫৭) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ দুর্গাপুর গ্রামের ইসমাইল মৃধার ছেলে। ওই গ্রামের সেতুবাজারে তার ওষুধের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কে বা কারা ইউসুফকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পুলিশ লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, সিআইডি ঘটনাস্থল থেকে নিহতের ভাঙ্গা চশমা, টর্চলাইটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করছে। একইসাথে ডিবি পুলিশসহ পুলিশের কয়েকটি দল হত্যাকারীদের গ্রেফতারের অভিযানে নেমেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com