সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে ভিক্ষুকের বসতঘর ভাঙচুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১৫৭ বার

বাগেরহাটের মোরেলগঞ্জে এক ভিক্ষুককে মারপিট ও বসতঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধায় খাউলিয়া গ্রামের স্বামী পরিত্যাক্তা ভিক্ষুক জাহানারা বেগমকে (৬০) মারধর করে ঘরের বাইরে ফেলে দিয়ে ঘর ও ঘরের মালামাল ভাঙচুর করে। আহত জাহানারা বেগমকে মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎিসাধীন আছেন।

পারিবারিক শত্রুতার কারনে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিন সকাল ৯টার দিকে খুলনায় বসে জাহানারা বেগমের মেয়ে শাহিনুরকেও মারপিট করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় একই গ্রামের হাকেম শেখের ছেলে আলমগীর শেখসহ চার জনের বিকরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন জাহানারা বেগম। থানা পুলিশ গতকাল রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানতে চাইলে এ ঘটনার সত্যতা স্বিকার করে আলমগীর শেখ বলেন, শাহিনুরের কাছে তার সাড়ে ৪ লাখ টাকা পাওনা আছে। ওই টাকা না দেওয়ায় তার মায়ের ওপর হামলা ও ঘর ভাংচুর করা হয়েছে।

এ সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘর ভাংচুরের বিষয়ে অভিযোগ পেয়েছি। তারা পরস্পর আত্মীয়। ঘটনার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com