রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রেমে বাধা দেওয়ায় কবরস্থানে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ১৫৯ বার

পিরোজপুরের নাজিরপুরে প্রেমে বাধা দেওয়ায় প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপানে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার ভোরে কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তারা বাড়ির সামনের কবরস্থানে বসে এক সেঙ্গে বিষপান করে।

প্রেমিকা দশম শ্রেণির ছাত্রী মারিয়া খানম ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। আর প্রেমিক ইয়াছিন তালুকদার (১৮) নেছারবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উলিবুনিয়া গ্রামের হাফিজ তালুকদারের ছেলে।

নিহত ইয়াছিনের বাবা জানান, তার ছেলে কয়েক দিন আগে তার ভগ্নিপতি (ইয়াছিনের ফুফা) মোজাম্মেল হক হাওলাদারের বাড়িতে বেড়াতে যায়। গত বৃহস্পতিবার রাতে ফুফাতো ভাই ছাব্বিরের সঙ্গে তার দোকানে ঘুমাতে যায় ইয়াছিন। রাত ৩টার দিকে ইয়াছিনের ফুফু (হাফিজ তালুকদারের বোন) ছাবিনা ইয়াছমিন ফোন করে জানান, ইয়াছিন ও বাড়ির পাশের এক মেয়ে এক সঙ্গে বিষপান করেছে।

মারিয়ার মা শামীমা নাছরিন জানান, তার মেয়ে ওই রাতে খেয়ে ১০টার দিকে তার কক্ষে ঘুমাতে যায়। রাত ২টার দিকে বাড়ির সামনের কবরস্থান থেকে বাঁচাও বাঁচাও বলে ডাক চিৎকার পান। পরে সেখানে গিয়ে মারিয়া ও ইয়াছিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন। এর পরে চিকৎসাধীন অবস্থায় ভোর রাতে ইয়াছিন মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অসিত মিস্ত্রী জানান, মারিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইয়াছিনের মৃত্যু হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আত্মহত্যার বিষয়ে নিহতদের পরিবারের কেউই মুখ খুলছেন না। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com