রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পর্ন ভিডিও বিক্রি করায় গ্রেপ্তার ১০ ব্যবসায়ী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১৫৫ বার

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন তিলকপুর রেলস্টেশন এলাকায় মাল্টিমিডিয়ার দোকানগুলোতে অভিযান চালিয়ে পর্ন ভিডিও বিক্রির অভিযোগে ১০ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়েরের পর আজ মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে তিলকপুর রেলস্টেশন সংলগ্ন মার্কেটে অভিযান চালিয়ে পর্ন ভিডিওসহ ওই ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম জানা যায়নি।

জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাল্টিমিডিয়া ব্যবসার আড়ালে তরুণদের মাঝে পর্ন ভিডিও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদে সোমবার সন্ধ্যায় তিলকপুর রেলস্টেশন সংলগ্ন মার্কেটে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় কম্পিউটারে পর্ন ভিডিও দেখতে পেলে র‌্যাব তাদের গ্রেপ্তার করে পিসিগুলো জব্দ করে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com