সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

তারাকান্দায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ১৪৬ বার

তারাকান্দা উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

বুধবার সকালে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে উপজেলার বাগুন্দা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান। নিহতদের মধ্যে একজন নারী (৫০), একজন পুরুষ (৩০)। আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

ওসি বলেন, যাত্রীবাহী মাইক্রোবাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ট্রাকটি যাচ্ছিল শেরপুরের দিকে। দুই যানের মুখোমুখি সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তবে, ট্রাকচালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com