রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দুই ট্রাকের সংঘর্ষ, টিনে কাটা পড়ে প্রাণ গেল ৩ শ্রমিকের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৩৭ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-গাজীপুর বাইপাস সড়কের জিন্দাপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের গাজীপুরের নাওজোর থানার এসআই ফরিদুজামামান জানিয়েছেন।

নিহতরা হলেন- জয়পুরহাট জেলার কালাই থানার শিকতা গ্রামের ধানকাটা শ্রমিক আবদুল মজিদ (৪৫), শহিদুল ইসলাম (৫০) ও মো. আয়েদ (৪৫)।

এসআই বলেন, তিন শ্রমিক কুমিল্লা থেকে রাতে একটি টিনবোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন শ্রমিক টিনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com