মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে : কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৬৮ বার

বিএনপি নির্বাচনে আসবে, অস্তিত্বের জন্যই তাদের নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে। তাদের অস্তিত্বের জন্যই তাদের আসতে হবে। আমরাও একটি শক্তিশালী বিরোধীদল সংসদে স্বাগত জানাই। বিরোধীদলের স্ট্যান্ড থাকুক। নির্বাচন ইভিএমে হবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে ভোট নিরপেক্ষ হবে। মির্জা ফখরুলের দুশ্চিন্তার কারণ নেই।

রোববার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রী খোলা মনে বলেছেন সকল দল নির্বাচনে আসুক। বিএনপিসহ সব দলকে নিয়েই আমরা ভোট করতে চাই। নির্বাচন ফেয়ার হবে নিশ্চয়তা দিচ্ছি।

তিনি আরো বলেন, নির্বাচিত-অনির্বাচিত বলে লাভ নেই, তাদের লোকও সংসদে আছে। সংসদে বিএনপি তার সদস্যদের পাঠিয়েছে, তারা কি অনির্বাচিত। স্পিকারও তাদের কথা বলার সুযোগ দেন। প্রধানমন্ত্রীও চান তারা আসুক। আমরাও গুরুত্ব দিচ্ছি।

মন্ত্রী বলেন, ফখরুল সাহেব নিজেই গুরুত্বহীন হয়েছেন, তিনি সংসদে থাকলে জোরালোভাবে সংসদে কথা বলতে পারতেন। একদিকে সংসদে বিএনপি’র এমপিও থাকবে, আবার পুনঃনির্বাচন করে প্রার্থী দেবেন।

বিএনপিকে নির্বাচনে আনার কোনো উদ্যোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের নির্বাচনে আসতে বলব। যদিও এটি বলা উচিত না। নির্বাচনে আসা তাদের অধিকার। এটা সুযোগের ব্যাপার না। তারা দেশের একটি বড় দল হিসেবে রাজনীতির আঙ্গিনায় আছেন। বিএনপি অধিকার প্রয়োগ না করলে তাদের অস্তিত্ব সঙ্কট হবে, সে ধরনের পরিস্থিতি তারা তৈরি করবে না সেটি আমার বিশ্বাস।

আওয়ামী লীগের আসন্ন সম্মেলন প্রসঙ্গে কাদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আওয়ামী লীগের সম্মেলন হবে নিয়মিত। তিন বছর শেষ হওয়ার আগেই সম্মেলন করেছি। এবারও ডিসেম্বরে সময় শেষ হবে, সেই বিজয়ের মাসেই সম্মেলন করতে চাই। আগামী নির্বাচন এবং সম্মেলনের দিকে নজর রেখেই তিনি প্রস্তুতি নিতে বলেছেন। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করতে বলেছেন। ঘোষণাপত্র আপডেট করে নির্বাচনী ইশতেহার প্রস্তুতের জন্য গতকাল মিটিংয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com