বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানসিক অবসাদ ঝেড়ে ফেলতে শিখে গেছি : ক্যাটরিনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৯৩ বার

বলিউডের অন্যতম আত্মবিশ্বাসী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় ক্যাটরিনা কাইফকে। কিন্তু অতীতে তিনিও উদ্বেগ ও চাপের সঙ্গে লড়াই করেছেন। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই তথ্যই প্রকাশ করেছেন ভিকি কৌশলপত্নী।

প্রতিবেদনে বলা হয়েছে, সবার জীবনে খারাপ সময় আসে। সাদা-কালোর মতোই নিরবচ্ছিন্ন সুখ যেমন আসে, তেমনই আসে কঠিন-জটিল পরিস্থিতি। এসব কিছুই ঠান্ডা মাথায় মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন ক্যাটরিনা।

তিনি বলেন, ‌‘কেমন করে মানসিক অবসাদ ঝেড়ে ফেলা যায়, আমি শিখে গেছি। আমি আবেগের দাস নই।’

কোন উপায়ে সেই মন্ত্র শিখলেন? জবাবে ভিকিপত্নী বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব যুদ্ধ আছে এবং তাদের কাটিয়ে ওঠার নিজস্ব উপায় আছে।’

৩৮ বছর বয়সী এই অভিনেত্রী আরও জানান, অবসরে তিনি বই পড়েন। নিজেকে সময় দেন। আর ভরসা রাখেন মহাবিশ্বের স্রষ্টার প্রতি।

তার কথায়, ‘কেউ তো বানিয়েছেন এই গোটা সৃষ্টিকে! আমি তার হাতেই নিজেকে সঁপে দিতে শিখেছি। মহাজাগতিক বিষয়ে আমি আর মাথা ঘামাই না। শুধু ভরসা রাখি। এমন কোন চিন্তা করি না, যেটা আমার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে।’

কয়েক বছর আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটও মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে সরব হয়েছিলেন। আলিয়া বলেছিলেন, ‘ভালো থাকার মতোই খারাপ থাকাও একদম স্বাভাবিক।’ ক্যাটরিনা সে কথা সমর্থন করে বলেছিলেন, ‘খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে আলিয়া। আমরা সহজেই ভেঙে পড়ি। ভাবি এই বুঝি সব শেষ।’

কিন্তু এত ভাববেন না, পরামর্শ ‘চিকনি চামেলি’ খ্যাত এই অভিনেত্রীর। তিনি বলেন, উদ্বেগ কাটিয়ে নিজের ছন্দে ফেরার একটাই পথ, নিজের সঙ্গে থাকুন। এই মহাবিশ্ব আপনার খেয়াল রাখে।

বর্তমানে টাইগার ৩, মেরি ক্রিসমাস এবং ফোন বুথ নামের সিনেমার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্যাটরিনা কাইফ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com