বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

তাবিথের কর্মীদের উপর দুর্বৃত্তদের হামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৩৭৯ বার

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচার কর্মীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় বাংলামোটরে তাবিথ আউয়ালের অফিসের নিচে এ হামলা চালানো হয়।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম আবু জাফরসহ পাঁচজন আহত হয়েছেন। আহদের মধ্যে অন্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল শাখা ছাত্রদলেল যুগ্ম আহবায়ক মাসুম, এস এম হলের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ, মহসিন হলের যুগ্ম আহবায়ক হাসান, ঢাকা কলেজের যুগ্ম সম্পাদক মাসুদ রানা। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান বলেন, আমরা নিয়মিত কাজ শেষ করে অফিস থেকে বের হয়েছিলাম। উনার অফিসের নিচে নামতেই প্রায় ২০ থেকে ২৫ জন রড ও হকিস্টিক দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ছাত্রদল নেতা আহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com