বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

চাঁপাই সম্রাটের দাম হাঁকা হয়েছে ৩০ লাখ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১২৯ বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রস্তুত করা হয়েছে সারা দেশের সেরা ও সবচেয়ে বড় কুরবানির গরু চাঁপাই সম্রাটকে।

সরেজমিন শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে গিয়ে দেখা গেছে, চাঁপাই সম্রাট নামের গরুটি ওজন ৪২ মণ এবং লম্বায় ২ ফুট ২ ইঞ্চি, বুকের বেড় ৮ ফুট ১১ ইঞ্চি এবং উচ্চতা ৬ ফুট। গরুটির বয়স ৫ বছর। দাম হাঁকা হয়েছে ৩০ লাখ টাকা।

গরুটির মালিক জুলফিকার আলী মেম্বারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজার বিঘী গ্রামে।

চাঁপাই সম্রাটের প্রতিদিনের খাবার তালিকায় রয়েছে গমের আটা, গমের ভুসি, খেসারি আটা, ছোলা-বুট, ভুট্টা, চালের খুদ, খৈল, ধানের গুড়া, মসুর ডাল, শুকনা খড় ও কাঁচা ঘাস। গরুটিকে এ পর্যন্ত মোটা-তাজা করণের জন্য কোনো ফিড, ওষুধ খাওয়ানো বা পুশ করা হয়নি।

এ ব্যাপারে চাঁপাই সম্রাটের মালিক জুলফিকার আলী মেম্বার জানান, তিনি শখের বশে প্রায় ৬ বছর আগে হলেস্টিয়ান ফ্রিজিয়াম জাতের একটি গাভী কিনেছিলেন। তারই এ বাচ্চা গরু ৫ বছর ধরে লালন-পালন করে এত বড় করেছেন।

এবারের কুরবানির বাজারে চাঁপাই সম্রাটকে বিক্রি করতে চান। যারা গরুটি কিনতে চান তাদের তিনি এ মোবাইল- ০১৭৪০-৮৮৪২৫৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন। গরুটিকে এক নজর‌ দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকার শত শত মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com