বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মাদক মামলায় বাসচালক ও সুপারভাইজারের যাবজ্জীবন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৪১ বার

সিরাজগঞ্জে ৮৫৬ গ্রাম হেরোইন রাখার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর মধ্যপাড়া মহল্লার লিটন হোসেন এবং শিবপুর এলাকার সোহাগ আলী। তাদের মধ্যে সোহাগ ছিলেন রিফাত পরিবহন বাসের চালক এবং লিটন ছিলেন  সুপারভাইজার।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদস্যরা নাটোর থেকে আসা ঢাকাগামী রিফাত পরিবহন বাসে তল্লাশি করেন। এ সময় বাসটির চালক ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বাসের বাংকার থেকে চায়ের প্যাকেটে রাখা ৮৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আসামি করে সলঙ্গা থানায় মামলা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুর রহমান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম দেলোয়ার হোসেন মন্টু।

facebook sharing button
twitter sharing button

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com