বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বিমানবাহিনীর ত্রাণ বিতরণের সময় আহত একজনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৬৫ বার

বন্যাকবলিত এলাকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যার্থদের মাঝে বিমানবাহিনীর ত্রাণ বিতরণের সময় আহত বিপ্লব মিয়া (৬০) মারা গেছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক মেম্বার মতিউর রহমান মতি।

নিহতের পরিবারের বরাত দিয়ে মতি জানান, গতকাল সোমবার ত্রাণ বিতরণের সময় আহত হওয়ার পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন বিপ্লব মিয়া। পরে তার অবস্থা খারাপ হলে আজ মঙ্গলবার ভোরে তাকে সিলেটে রেফার করেন চিকিৎসকরা। সেখান থেকে সকাল সাড়ে ৯টায় সিলেট রাগিব আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত বিপ্লব মিয়া

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বলেন, ত্রাণ বিতরণের জন্য এয়ারফোর্সের একটি হেলিকপ্টার তাহিরপুরে এসেছিল। বন্যার পানির জন্য সদরের কোনো স্থানে নামতে না পারায় আকাশ থেকেই তারা ত্রাণের বস্তা মাটির দিকে নিক্ষেপ করেছিল। অসহায়, বুভুক্ষু মানুষগুলো সেগুলোই দুই হাতে গ্রহণ করার জন্য ছুটে গিয়েছিলেন। এ সময় কে কার আগে ত্রাণ সংগ্রহ করবেন সেই ধাক্কাধাক্কিতে ১০ জন আহত হন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান জানান, ত্রাণ বিতরণের সময় আহত বেশির ভাগই ঘাড়ে, মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com