বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রংপুরে কার্যালয়ে মিলল প্রাণিসম্পদ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৩৯ বার

রংপুরে প্রাণিসম্পদ বিভাগের পরিচালক ওলিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে অফিস সংলগ্ন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। বগুড়ায় তার স্ত্রী ও দুই সন্তান থাকেন। চাকরির কারণে তিনি রংপুরে তার দপ্তরের পাশে জেলা কার্যালয়ে বসবাস করতেন।

অফিস সহায়ক বদিউজ্জামান জানান, ‘আজ সকালে স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। তখন দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমে সাওয়ারের সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে আমার চিৎকার এবং কান্নাকাটি শুনে অন্যরাও ছুটে এসে পুলিশে খবর দেন।’

রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, এ ঘটনায় অফিস ও পারিবারিক সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com