বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

যশোরে ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৫৮ বার

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বোমা মেরে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আশানুজ্জামান বাবলু (৪৪) উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং ৭ নম্বর বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বালুন্ডা বাজারে বাবলুর একটি বাড়ি আছে। বাড়ির সামনে তিনি একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী মোটরসাইকেলে এসে কয়েকটি বোমা নিক্ষেপ করে। বোমার শব্দে আশপাশের লোকজন পালিয়ে গেলে বাবলুকে গলা কেটে হত্যা করে তারা পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, কে বা কারা তাকে হত্য করেছে এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্বার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com