বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাইডেনের মধ্যপ্রাচ্য সফর : প্রধান ২টি লক্ষ্যে নেই ফিলিস্তিন ইস্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৮৬ বার

ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, যে দুটি প্রধান লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফর করবেন, তার মধ্যে ফিলিস্তিন ইস্যুটি নেই।

সাফা নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

আগামী ১৩ জুলাই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন বাইডেন। সফরের শুরুটা তিনি করবেন ইসরাইল থেকে। এরপর অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমে যাবেন। যেখানে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দেখা করবেন। এরপর যাবেন সৌদি আরব। সেখানে রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, মিসর, জর্ডান ও ইরাকের শীর্ষ নেতারা এই সম্মেলনে অংশ নিবেন।

ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষক আহমেদ রফিক আওয়াদ এবং হুসাম আল-দাজনি সাফা নিউজ এজেন্সিকে দেয়া দুটি পৃথক সাক্ষাৎকারে একমত হয়েছেন যে, বাইডেনের সফরের দুটি প্রধান লক্ষ্য রয়েছে। এর একটি হলো- ইউক্রেনের যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট দুর করা। অপরটি হলো – ইসরাইল এবং আরব দেশগুলোকে অন্তর্ভুক্ত করে একটি জোট গঠনের মাধ্যমে ইরানের হুমকি রোধ করা।

আওয়াদ বলেন, ‘এই সফরের প্রধান লক্ষ্য ইসরাইলের নিরাপত্তা এবং এই অঞ্চলে সুসংহত করা, সর্বোপরি পুরো মধ্যপ্রাচ্যকে যেন ইসরাইল হাতের মুঠোয় নিতে পারে, সে ব্যাপারে সহায়তা করা।’

‘দ্বিতীয় লক্ষ্য হলো আরব তেল উৎপাদকদের উৎপাদন বাড়াতে চাপ দেয়া, যাতে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি সরবরাহের ঘাটতি মেটানো যায়। পাশাপাশি তাদের রাশিয়ার জোট থেকে দূরে রাখা।’

তিনি বলেন, ‘আমাদের ফিলিস্তিনিদের জন্য, এ সফরটি বাস্তবে কোনো সুফল বয়ে আনবে কিনা, সে ব্যাপারটি স্পষ্ট না। এবং বাইডেনই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যার ফিলিস্তিনি-ইসরাইল দ্বন্দ্ব সমাধানের পরিকল্পনা নেই।’

আওয়াদ সর্বশেষ বলেন, ‘এই সফরে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরাইল।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com