বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রাগের কারণে নিশো-সাফার বিচ্ছেদ!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৮৫ বার

কথায় কথায় রেগে যান আফরান নিশো। এমনকি এই বদরাগের জন্য ভেস্তে যায় তার সাজানো সংসারটাও! নিয়মিত ঝগড়া করেন অফিস সহকর্মীদের সঙ্গেও। তবে তা বাস্তবে নয়, নাটকে। এমনই এক চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে।

এতে নিশোর প্রেমিকা, বস ও স্ত্রীর ভূমিকায় দেখা যাবে সাফা কবিরকে। দুজনকে নিয়ে ‘হট টেম্পার’ নামের এই ঈদ নাটকটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিএমভির ব্যানারে সদ্য নির্মিত এই নাটকের সিনেমাটোগ্রাফি করেছেন কামরুল ইসলাম শুভ।

নাটকটি প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘কম বেশি সবারই মাথা একটু গরম থাকে। কিন্তু কিছু মানুষ আছেন, যাদের মন-মেজাজ বিনা কারণেও খিটখিটে হয়ে থাকে। আমাদের গল্পে যায়েদ তথা নিশো তেমনই একজন। অন্যদিকে তার প্রেমিক বা স্ত্রী নীতু মানে সাফা কবির ঠিক তার উল্টো। সবসময় মাথা ঠাণ্ডা রেখে সবকিছু সামলে চলেন। এই দুটো চরিত্রকে আমি সংসার ও অফিসের মধ্যে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছি। সেই চেষ্টার ফল দেখতে পারবেন দর্শকরা।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ‘হট টেম্পার’ মুক্তি পাচ্ছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com