বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যের ন্যাটোই বাইডেনের প্রধান লক্ষ্য!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১৭১ বার

১৮ মাস আগে দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে প্রথম মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন।

তিনি সৌদি আরবে গালফ কোঅপারেশন কাউন্সিলের ছয়টি দেশের নেতাদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়াও জর্ডান, মিসর এবং ইরাকের নেতাদের সাথেও সাক্ষাৎ করবেন বাইডেন। বৈঠকে ইরানের হুমকিদায়ক আঞ্চলিক কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করা হবে।

এরই মধ্যে , ইরানের সাথে পরমাণু চুক্তি পুনরুদ্ধাদের চেষ্টাটি ভণ্ডুল হয়ে যেতে বসেছে আর অপরদিকে বিশ্বে জ্বালানির মূল্য এখনো উচ্চপর্যায়ে রয়ে গেছে।

বাইডেনের সফরের প্রাক্কালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিসরের নেতাদের মধ্যে কূটনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। একইসাথে, মধ্যপ্রাচ্যের জন্য ন্যাটোর মতো একটি সম্ভাব্য প্রতিরক্ষা জোটের বিষয়েও আলাপ হয়েছে। ইরানের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে আরব দেশগুলো ও ইসরাইলের সমন্বয়ে আরো অধিক সহযোগিতার উদ্দেশ্যে এমন জোটের কথা ভাবা হচ্ছে।

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেন যে তিনি ইতোমধ্যেই তার দেশকে ন্যাটোর ‘সহযোগী’ হিসেবে দেখেন। কারণ তারা জোটটির সাথে নিবিড়ভাবে কাজ করেছে। তাদের সৈন্যরা ন্যাটো বাহিনীর সাথে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ অতীতে লড়াই করেছে।

ওয়াশিংটন ভিত্তিক স্টিমসন সেন্টারের একজন অনিবাসী ফেলো হলেন, বিশ্লেষক আমের আল সাবাইলেহ। তিনি ভিওএ-কে বলেন যে আঞ্চলিক গুরুত্বপূর্ণ সুন্নি মুসলিম দেশ সৌদি আরব, তাদের শিয়া প্রতিপক্ষ ইরানকে সংবরণ করে রাখতে চায়।

আল সাবাইলেহ বলেন, ‘সৌদিরা তাদের উপস্থিতি বিবেচনায় না নিয়ে আবারও ইরানের সাথে আরেকটি নতুন পরমাণু চুক্তি চায় না।’ তিনি আরো বলেন যে তারা দীর্ঘদিন ধরেই ‘ঐ অঞ্চলে ইরানের আগ্রাসী, প্রতিকূল নীতি এবং ইরানের ব্যালিস্টিক সক্ষমতা’ বিষয়ে উদ্বিগ্ন রয়েছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com