শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সিলেটে নৌকাডুবি : স্ত্রীর মৃত্যু, স্বামী নিখোঁজ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১১৯ বার

সিলেটের গোয়াইনঘাটে নন্দীরগাঁও ইউনিয়নের চেঙেরখাল নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খেয়া নৌকা ডুবে স্ত্রীর মৃত্যু ও স্বামী নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া তাদের শিশুসন্তান রুহুল আমিনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটার পর চারজনকে আটক করে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

মৃত হায়ারুন বেগম (৪৫) গোয়াইনঘাট উপজেলার হাতিরকান্দি গ্রামের আনফর আলী বাদুর (৬৫) স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে আনফর আলী বাদু ও হায়ারুন বেগম তাদের শিশুসন্তান রুহুল আমিনকে নিয়ে চেঙ্গের খাল নদীর খেয়া পার হচ্ছিলেন। এ সময় গোয়াইনঘাটগামী একটি বালুবাহী বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে ওই তিনযাত্রী নদীতে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর হায়ারুন বেগমের লাশ ও শিশু রুহুল আমিনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ আনফর আলীকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের লাশ উদ্ধার করেছে। অপর নিখোঁজ বৃদ্ধের সন্ধানে মঙ্গলবার ভোর থেকে উদ্ধার অভিযান চালানো হবে।

এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com