শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

বাজার থেকে ফিরে দেখতে হলো সন্তানদের মরা মুখ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১২২ বার

পঞ্চগড়ের তেতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।

তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, নিহতরা হলো শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকায় আব্দুল হান্নানের ছেলে মজিবর রহমান (৮) ও মেয়ে হাবিবা (৬)।

ওসি জাহাঙ্গীর আলম জানান, সোমবার সন্ধ্যায় বাবা আব্দুল হান্নান নতুন করে বাড়ি করার জন্য শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে নালাগছ এলাকায় ইট নিয়ে যান। এই সময় তার সাথে মজিবর ও হাবিবা যায়। একপর্যায়ে তিনি মজিবর ও হাবিবাকে খালপাড়া পুকুরের পাড়ে রেখে পাশের নতুন বাজার এলাকায় যান এবং ফিরে এসে তাদের না পেয়ে পরিবারের সদস্যরাসহ অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা ওই পুকুরের পানিতে নেমে তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের মতে, বাংলাদেশে প্রতি বছর ১৪ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়।

দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে পানিতে ডুবে যাওয়া।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com