রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ওমেপ্রাজল সেবনে বাড়ে হিপ ফ্রাকচার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৩৯ বার

প্রোটন পাম্প ইনহেবিটর (পিপিআই) যেমন ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যানসোপ্রাজল আমরা সবাই মুড়িমুড়কির মতো সেবন করি। পেটে একটু অস্বস্তি লাগলেই এসব ওষুধ সেবন করে থাকি। কিন্তু সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে এটি দেহের জন্য ক্ষতিকর।

বয়স্ক নারীরা হিপ ফ্রাকচার বা ঊরুর উপরের দিকের হাড় ভেঙে যাওয়ার সমস্যায় বেশি ভোগেন। মেয়েদের মাসিক বন্ধের পর এ সমস্যা বেশি দেখা দেয়। বোস্টনের ম্যাসেচুটে জেনারেল হাসপাতালের গবেষকরা গবেষণার পর দেখতে পান যারা বেশি পিপিআই সেবন করেন তাদের হিপ ফ্রাকচার বেশি হয়। সাধারণত যারা ২ বছরের বেশি সেবন করেন তাদের এ সমস্যা দেখা দেয়। যারা যত বেশি দিন পিপিআই সেবন করেন তাদের এ ঝুঁকি আরো বাড়ে। এ তথ্য বিখ্যাত বিএমজে জার্নালে প্রকাশিত হয়েছে।

এ গবেষক দলের নেতৃত্ব দেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হামিদ খলিলি। গবেষকরা জানান, যারা ২ বছরের বেশি পিপিআই সেবন করেন তাদের হিপ ফ্রাকচার হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ বাড়ে। এর ওপর যারা ধূমপান করেন তাদের ঝুঁকি আরো বাড়ে। গবেষকরা অহেতুক পিপিআই সেবন না করার জন্য পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com