বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২১০০ কিমি গতির বিমান সাড়ে তিন ঘণ্টায় যাবে লন্ডন থেকে নিউইয়র্ক!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২১২ বার

আকাশপথে লন্ডন ও নিউইয়র্কের দূরত্ব ৫ হাজার ৫৫৯ কিলোমিটার। বর্তমানে এই দূরত্ব অতিক্রম করতে সাত থেকে সাড়ে আট ঘণ্টা পর্যন্ত সময় লাগে। খবর দি ইন্ডিপেনডেন্টের। কিন্তু বুম সুপারসনিক সংস্থা লন্ডন থেকে নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছানোর সময় কমিয়ে অর্ধেকে আনছে!

এই সংস্থা এমন একটি বিমানের নকশা তৈরি করেছে, যা মাত্র সাড়ে তিন ঘণ্টায় ব্রিটেন থেকে সোজা আমেরিকায় পৌঁছে দেবে যাত্রীদের।

সংস্থাটি এই বিমানটির নাম রেখেছে ‘ওভারচার’। বিশ্বের দ্রুততম বিমান ‘৭৪৭’, ‘কনকর্ড’-কেও গতিবেগের নিরিখে ছাপিয়ে গেছে এই বিমানটি।

বুম সুপারসনিক সংস্থার কর্মীরা মজার ছলে বলেছেন, ‘কনকর্ড ও ৭৪৭ বিমান দুটির সন্তান হলে তা ওভারচার হতো।’ অনেকে আবার এই বিমানকে ‘সন অব কনকর্ড’ হিসাবে উল্লেখ করেছেন। ওভারচারের স্বাভাবিক গতিবেগ স্থলভাগের ওপর ঘণ্টায় ২০৯২ কিলোমিটার হলেও জলভাগের ওপর এই বিমানটি ঘণ্টায় ১২৩৯ কিলোমিটার বেগে যেতে পারে। বুম সুপারসনিক সংস্থার দাবি, মোট ৫১ বার নকশা পরিবর্তন করার পর এই বিমানটির ২৬ মিলিয়ন ঘণ্টাব্যাপী সিমুলেশন টেস্ট এবং পাঁচটি উইন্ড টানেল টেস্ট করা হয়েছে।

২০২৬ সাল থেকে এই বিমানটি উড্ডনের প্রক্রিয়া শুরু হবে। ২০২৯ সালে প্রথম যাত্রী নিয়ে ওড়া শুরু করবে ওভারচার— এমনই পরিকল্পনা রয়েছে সংস্থার। ৬০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত এই বিমানটি ৬০ থেকে ৮০ যাত্রী নিয়ে উড়তে সক্ষম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com