শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ডাস্টবিনে মিলল জীবিত-সুস্থ এক নবজাতক

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৬২ বার

ঢাকার আশুলিয়ায় ময়লার স্তূপ থেকে একটি ছেলে নবজাতক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগ সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পিছনের ময়লার স্তূপ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

জানা গেছে, রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগে রিপন সিকদারের বাড়ির পিছনে ডাস্টবিনে শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে জীবিত এক নবজাতকে দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের ম্যানেজার হারুন-অর-রশিদ জানান, রাত সাড়ে ৮টার দিকে ওই নবজাতককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। নবজাতকটি সদ্য ভূমিষ্ট বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সে সুস্থ আছে।

আশুলিয়া থানার এসআই ইউনুস আলী জানান, খবর পেয়ে নবজাতকের খোঁজ-খবর নিয়েছি। সে এখন সুস্থ আছে। উপজেলা সমাজসেবা বিভাগ বিষয়টি দেখবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com