শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

আরেকটি শৈত্যপ্রবাহ আসছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৩৯৭ বার

টানা তিন দিনের রোদে তাপমাত্রা খানিকটা বাড়লেও আবারও তা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল মঙ্গলবার থেকে দেশের কয়েকটি স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আবতাব উদ্দীন বলেন, ‘আগামী ২১ তারিখের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। এরপর মৃদু থেকে মাঝারি ধরনের একটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সেটি দুই থেকে তিন দিন থাকতে পারে।’

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল রোববার রাজশাহী ও রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হয়েছে। আজ সোমবারও সারা দেশের কয়েকটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আর বৃষ্টির কারণে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘রোদের কারণে দিনের বেলা তাপ বেড়ে গিয়ে যে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও কমতে পারে সোমবার। আকাশে মেঘ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও কমতে পারে। তবে গত এক সপ্তাহ আগে যে তীব্র শীত শুরু হয়েছিল, তা আপাতত অনুভূত হওয়ার সম্ভাবনা কম।’

গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৪ ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য জেলাগুলোর সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

এদিকে গতকাল নওগাঁয় ৪ মিলিমিটার, রাজশাহীতে ২ ও বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিনাজপুর ও রংপুরেও সামান্য বৃষ্টিপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com