রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রিজার্ভ নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : রিজভী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৩৩ বার

সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী দাবি করেন, এই সরকার দেশকে দেউলিয়ার দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকার নিজের গদি টিকিয়ে রাখার জন্য সব কিছু নিয়ে লুকোচুরি করছে। কিন্তু প্রকৃত সত্য ভিন্ন। বাংলাদেশের সার্বিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার কোনো উপায় খুঁজে পাচ্ছে না।

বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ এমনিতে দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুৎ, পরিবহন, লোডশেডিং সমস্যায় জর্জরিত। এর মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে গরিব ও সীমিত আয়ের মানুষ আরো দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। মধ্যবিত্ত মানুষের পক্ষেও টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘আসুন রাজপথে মোকাবিলা হবে, ফয়সালা হবে। আগুন নিয়ে খেলতে আসলে পরিণাম হবে ভয়াবহ’ এমন বক্তব্যের জবাবে  রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের আর একটি কথা বলেননি, রাজপথে থেকে কিভাবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয় সেটি বলেননি। বারবার তাদের বিশ্বাসঘাতকতার কারণে বাংলাদেশে গণতন্ত্রের শেকড় গজায়নি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com