বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ভাইরাল হওয়া কলেজ শিক্ষিকার মৃত্যু : জেলহাজতে স্বামী মামুন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৬৪ বার

নাটোরে ভাইরাল হওয়া কলেজ শিক্ষিকা সহকারী অধ্যাপক খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় তার স্বামী কলেজছাত্র মামুন হোসেনকে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার নাটোর থানা থেকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে প্রেরণ করা হয়। বিচারক বিকেলে মামলাটি আমলে নিয়ে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছিম আহমেদ জানান, নাটোরের গুরুদাসপুরের খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহার ভালবেসে শহরের নবাব সিরাজ-উদ দৌলা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মামুন হোসেনকে বিয়ে করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারা দু’জন শহরের বলারিপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। গতকাল রোববার সকালে সেই ভাড়া বাসা থেকে খায়রুন নাহারের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্বামী মামুন হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। পরে রোববার দুপুরে সিআইডির সুরৎহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে নেয়া হয়। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত ৮টার দিকে গুরুদাসপুর উপজেলার স্থানীয় আবু বকর সিদ্দিকী কওমী মাদরাসা মাঠে জানাযা শেষে খামার নাচকৈড় কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com