বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান ঈদের ছুটি বাড়ল আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান

ছাত্রলীগকে লাঠিপেটা : বরগুনার আরো ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৪২ বার

শোক দিবসের আলোচনা সভা শেষে ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠিপেটার ঘটনার একদিন পরে এবার বরগুনা থেকে পাঁচ পুলিশ সদস্যকে সরিয়ে নেয়া হয়েছে।

আজ বুধবার সকালে দৈনিক নয়া দিগন্তকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আহম্মেদ।

প্রত্যাহার করা ৫ পুলিশের সদস্যের মধ্যে বরগুনা সদর থানার সহকারী উপ-পরিদর্শক সাগর দে, পুলিশ লাইন্সের কনস্টেবল রাফিউল, জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল কে এম সানিকে ভোলায় এবং জেলা গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক ইসমাইল ও সদর থানার কনস্টেবল রুহুল আমিনকে পিরোজপুরে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে এই ঘটনায় আলোচনায় থাকা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম রেঞ্জ বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com