শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

পূর্ব লন্ডনে একই রাতে ছুরিকাঘাতে নিহত ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৪৩৩ বার

ব্রিটেনের পূর্ব লন্ডনের ইলফোর্ডের সেভেন কিংস এলাকায় রোববার রাতে ছুরিকাঘাতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের দুজনের বয়স ২০ ও একজনের বয়স ৩০। নিহতদের স্বজনদের পুলিশ খবর দিলে তারা লাশ সংগ্রহের ব্যবস্থা করে। ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত পুলিশি টহল বৃদ্ধি করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে একই স্থানে ছুরিকাঘাতে নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ সোমবার। নিহত তিনজনের মধ্যে একজন হলেন বালজিত সিং। তার বয়স ৩৪ বছর। বাকি দুজন হলেন হরিন্দার কুমার ও নরিন্দার সিং। তাদের বয়স ২০ বছর।

নির্মাণকাজের (কন্ট্রাকশন) অপরিশোধিত অর্থ নিয়ে কথা কাটাকাটির জেরে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। এমন কি ঘটনার ব্যাপারে শিখ কমিউনিটির দুটি গ্রুপ জড়িত থাকতে পারে বলেও ধারণা পুলিশের। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ঠ সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রোববার রাত ৭টা ৫০ মিনিটের দিকে ইলফোর্ডের সেভেন কিংস এলাকার এলমস্টেড রোডে একদল যুবক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করলে জরুরী ৯৯৯ নম্বরে কল করে পুলিশ ডাকা হয়। পুলিশ সেখানে গিয়ে পাশাপাশি ২০ এবং ৩৪ বছর বয়সী তিনজনকে ছুরিকাঘাত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করে পুলিশ। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ২৯ এবং ৩৯ বছর বয়সী দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সেখানে একটি পার্টি চলছিল। পার্টির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহতরা ছুরিকাঘাত হয়ে একে অন্যের খুব কাছাকাছি পড়েছিল। নিহতরা একে অন্যের পরিচিত এবং স্থানীয় শিখ কমিউনিটির তাদের সম্পর্কে ধারনা থাকতে পারে বলেও মনে করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com