বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম নিহত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৫৯ বার

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ফখরুল ইসলাম (৫৯)।

শনিবার সকাল সাড়ে ৯টায় খিলগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।  মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুর পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

নিহত ফখরুল ইসলামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানার ঝাউগড়া গ্রামে। তিনি মৃত তৈয়ব আলীর সন্তান ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী সুন্দরবন এক্সপ্রেসের নিচে কাটা পড়েন ফখরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। যতদূর জেনেছি নিহত ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হিসেবে অবসরে যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com