সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ১২ ঘণ্টার ধর্মঘট

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২২২ বার

জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক-লরি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।

সোমবার ভোর ৬টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ রয়েছে। যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনসহ চারটি সংগঠন এই ধর্মঘট পালন করছে।

সোমবার সকালে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালিত হচ্ছে। এর ফলে খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তবে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি চলছে।

তিনি জানান, খুলনা বিভাগের সাথে সাথে রাজশাহী ও রংপুর বিভাগের ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট পালিত হচ্ছে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com