বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

জুরাইনে অটোর ধাক্কায় স্কুলছাত্রী নিহত, আহত ১

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৪৫ বার

রাজধানীর জুরাইনে মায়ের সাথে স্কুলে যাওয়ার পথে সিএনজিচালিত অটোর ধাক্কায় এক বোন নিহত ও এক বোন গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তারা দুই বোনই জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং কয়েক দিন আগে তাদের বাবা মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের সাথে তারা দুই বোন জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন-২ এর দিকে যাচ্ছিলেন। এ সময় সিএনজিচালিত অটো তাদেরকে ধাক্কা দিলে বড় বোন ঘটনাস্থলে নিহত হয় এবং ছোট বোন গুরুতর আহত হয়। আহত বোনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় উত্তেজিত জনগণ অটোটি পুড়িয়ে দেয়।

জানা যায়, কদমতলী থানা পুলিশ ঘটনাস্থলে থাকলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন, অটোচালককে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com