বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

এক স্থানে আ.লীগ-বিএনপির কর্মসূচি, লংগদুতে ১৪৪ ধারা জারি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২০৩ বার

রাঙামাটির লংগদু উপজেলার একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রোববার রাতে লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনি রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সোমবার সকালে উপজেলার মাইনী বাজারে বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশের কথা ছিল। এদিকে, রোববার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে একই স্থানে আকস্মিক কর্মসূচি ঘোষণা করে লংগদু উপজেলা আওয়ামী লীগ। পরে এই দুই দলের নেতাকর্মীদের মুখোমুখি পরিস্থিতি এড়াতে রোববার রাতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায় বলেন, উভয় দলই একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ১৪৪ ধারা জারি করতে হয়েছে।

এর আগে রোববার রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিএনপির সমাবেশস্থলে ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এদিন সেখানে কোনো দলই কর্মসূচি পালন করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com