বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

কেরানীগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১২৪ বার

রাজধানীর কেরানীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলেন মোছা: বেগম (৬০), মারিয়ম (৮), মোছা: সনিয়া (২৬), মো: ইয়াসিন (১২), মো: সাহাদাত (২০) ও ইদুনী বেগম (৫০)।

জানা যায়, ওই এলাকায় লাইনের গ্যাস ব্যবহার হয়। সকালে চুলা জ্বালাতেই লিকেজ থেকে আগুন লেগে যায়। এ ঘটনায় তারা দগ্ধ হয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক, জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com