বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ বার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বর্ষা (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা রেল গেইটে এই দুর্ঘটনা ঘটে।

বর্ষা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের মমিন মিয়ার স্ত্রী।

জানা যায়, শনিবার সন্ধ্যায় ওই এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন বর্ষা। এতে ট্রেনে কাটা পড়ে খণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় লাশের পাশে একটি মোবাইল ফোন পাওয়া যায়। ওই মোবাইল ফোনের লক খোলার পর রাত ১১টার দিকে তার পরিচয় শনাক্ত হয়।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বর্ষা। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, দুই মাস আগে মমিন ও বর্ষার বিয়ে হয়েছিল। শনিবার বিকেলে তিনি বিষণ্ণ অবস্থায় পৈরতলা এলাকায় রেললাইনের পাশে বসেছিলেন। পরে তিনি ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে বর্ষা আত্মহত্যা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com